শিরোনামঃ-

» সিলেটে এপ্রিল মাসে সড়ক প্রাণ গেল ৩০ জনের

প্রকাশিত: ০৪. মে. ২০২৫ | রবিবার


Manual5 Ad Code

নিসচার প্রতিবেদনঃ
মার্চ মাস থেকে এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি কিছুটা বেড়েছে।সিলেট বিভাগএপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৩০ জনের প্রানহানি ঘটেছে।

Manual6 Ad Code

এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

রবিবার (৪ মে) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়।

নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

এপ্রিল মাসে সিলেট জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

Manual1 Ad Code

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো

Manual5 Ad Code

বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী ও ৭ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন, এসময় ১১ জন চালক নিহত হয়েছেন।

এছাড়া এপ্রিল মাসে নিহত ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930