- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত: ০২. মে. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা, সা¤্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতা, সিলেট ল’কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মনির উদ্দিন আহমদ এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত।
শুক্রবার (২ মে’২৫) বেলা ১১টায় হযরত শাহজালালস্থ কবরস্থানে উঁনার সমাধিস্তলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া।
বক্তারা বলেন, সাম্রাজ্যবাদ সামন্তবাদ মুক্ত শোষণহীন সাম্যবাদী সমাজ কায়েমের স্বপ্নদ্রষ্টা মনির উদ্দিন আহমদ ছাত্রজীবনেই রাজনীতির সংস্পর্শে আসেন।
সিলেট অঞ্চলে কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড অজয় ভট্টাচার্য-এর নেতৃত্বে নানকার প্রথা বিরোধী কৃষক আন্দোলন গড়ে তোলার কাজে তিনি অগ্রণি ভূমিকা রাখেন।
সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী আন্দোলনের পুরোধা কমরেড আবদুল হকের সাথে তাঁর ছিল গভীর আদর্শিক সখ্যতা।
নেতৃবৃন্দ বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও শ্রমিক-কৃষক-জনগনের মুক্তি আসেনি। জনগন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে।
অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহনের পূর্বে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করার কথা বললেও চুক্তি বাতিলের পরিবর্তে দেশ বিরোধী চুক্তি গ্রহণ করে চলেছে।
মায়ানমারের সাথে মানবিক করিডোর প্রদান করে বাংলাদেশকে সা¤্রাজ্যবাদী যুদ্ধ ক্ষেত্রে পরিণত করার পাঁয়তারার চলছে এর বিরুদ্ধে শ্রমিক কৃষক জনগণকে সাথে নিয়ে সোচ্ছার হতে হবে।
এক দালালের পরিবর্তে আরেক দালাল ক্ষমতায় আসলেও শ্রমিক-কৃষক-মেহণতি মানুষের মুক্তি আসবেনা।
আজকের বাস্তবতায় প্রয়োজন মনির উদ্দিন আহমদের দেখিয়ে দেওয়া পথ এদেশ থেকে সাম্রাজ্যবাদ সামন্তবাদ উচ্ছেদ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার সংগ্রামের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে।
আলোচনা সভা শেষে শপথ বাক্য পাঠ করান, এনডিএফ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৪ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


