শিরোনামঃ-

» যুব উন্নয়ন অধিদপ্তরকে দালালমুক্ত ও শতভাগ যুববান্ধব প্রতিষ্ঠান করার দাবি

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২৫ | মঙ্গলবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশপ্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবী উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)- এর যৌথ আয়োজনে দালালমুক্ত ও শতভাগ যুববান্ধব প্রতিষ্ঠান হিসাবে যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট-কে গড়ে তুলার দাবীতে মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) দুপুর ১২টায় এমসি কলেজের প্রধান গেইট থেকে যুব উন্নয়ন অধিদপ্তর অভিমুখে পদযাত্রা, দুপুর সাড়ে ১২টায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট অফিস প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী ও অবস্থান কর্মসূচী থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ যুব ও ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ১০টি দাবী উপস্থাপন করা হয়।

শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় ৩০ মিনিট অবস্থান কর্মসূচীর শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।

Manual2 Ad Code

একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেটী সচেতন নাগরিক সমাজের আহবায়ক ও কানাডা প্রবাসী বিশিষ্ট্য কমিউনিটি নেতা মো. আমিনুল ইসলাম ডিনেস, সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রহীম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী মো. শাহজাহান মাস্টার, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, প্রচার সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী।

পদযাত্রা ও অবস্থান কর্মসূচীতে সমাজ সচেতন যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, দিলীপ আচার্য্য, মখছুছুর রহমান, দিপক কুমার মোদক বিলু, সাগর দে, মো. আল-আমিন আহমদ, মো. পিকুল হোসেন, মো. মহসিন উদ্দিন সুমন, মো. ইকবাল হোসেন, মোঃ আলী হায়দার, মো. হাবিবুর রহমান, সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক শাওন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মাওলানা রুহুল আমিন শিকদার, আফজাল হোসেন চৌধুরী, জাহিদুল ইসলাম পিয়াস, মোঃ তাজউদ্দীন ও মোহাম্মদ সহিদ চৌধুরী।

Manual8 Ad Code

অবস্থান কর্মসূচী থেকে যে ১০টি উপস্থাপন করা হয়, দাবিগুলো হলঃ ১। স্বতন্ত্র যুব মন্ত্রণালয় চাই, ২। কর্মহীন যুবদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে সঠিক প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে এবং চাকুরীজীবীদের জন্য সন্ধ্যাকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ৩। বাংলাদেশের সর্বস্তরের কর্মহীন যুবদের তালিকা প্রণয়ন করতে হবে এবং ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলার তৃণমূল পর্যায় থেকে শিক্ষিত ও স্বশিক্ষিত কর্মহীন সকল যুবদের তালিকায় সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে জাতীয় যুব দিবসে আজ পর্যন্ত জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রণয়ন করা হয়নি ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্তদের জাতীয় যুব দিবস সহ যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়নমূলক কাজে আমন্ত্রণ জানাতে হবে, ৪। যুব উন্নয়ন অধিদপ্তরের সকল প্রকার প্রশিক্ষণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে নিয়মিত প্রচারের ব্যবস্থা করতে হবে ও প্রশিক্ষিত যুবদের উন্নয়নমূলক কাজে সহযোগিতার জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে হবে, ৫। যুব উন্নয়ন অধিদপ্তরের সকল প্রকার প্রশিক্ষণে যুবরা যাতে নিজেরা সরাসরি অংশগ্রহনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে ও দুর্নীতিমুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ৬। কর্মহীন যুবদের দক্ষ করে গড়ে তুলার প্রাণকেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে শতভাগ যুববান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে ও স্বেচ্ছাচারিতায় মগ্ন কর্মকর্তা-কর্মচারী সহ দালালদের চিহ্নিত করে যুব উন্নয়ন অধিদপ্তরকে স্বচ্ছতায় পরিপূর্ণ প্রশিক্ষণের প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে, ৭। রাজনৈতিক ছত্রছায়া সহ সবধরনের অন্যায় কাজে যুবদেরকে কেউ যাতে ব্যবহার করতে না পারে সেব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ৮। বাংলাদেশের যুবদের বাঁচাতে বাংলাদেশ থেকে সকল অনলাইন জুয়া ও মাদক ব্যবসা নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, ৯। যুব উন্নয়ন অধিদপ্তরকে সম্পূর্ণ দালালমুক্ত ও শতভাগ যুববান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, ১০। যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলায় দীর্ঘদিন একই জায়গায় যেসকল কর্মকর্তা-কর্মচারী চাকুরীরত আছেন, তাদেরকে বদলি করে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930