শিরোনামঃ-

» সিলেট সরকারী কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফ হত্যার প্রতিবাদে ও খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২৫ | রবিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সরকারী কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনী হিরন মাহমুদ নিপুসহ সন্ত্রাসী বাহিনীদের ফাঁসির দাবিতে সচেতন মহল সিলেটের উদ্যোগে রবিবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর কোর্টের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

নিহত আরিফের মা আখি বেগম এর সভাপতিত্বে ও সাংবাদিক আরিয়ান আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার আহ্বায়ক মো. হেলু আহমদ,  জোনাকি সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জালাল উদ্দিন।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বৃহত্তর বালুচর শান্তিশৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুমুর রহমান, টিকাদার আব্দুর রহিম মিয়া,  মোছাঃ মনোয়ারা বেগম, মোছাঃ ফুলেছা বেগম, শাহানা আক্তার সীমা, ফরহাদ আহমদ, সজিব আহমদ, শাকিল আহমদ। এছাড়াও মানববন্ধনে সাংবাদিক ও মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, একটি গরীব অসহায় পরিবারের সন্তান ও সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফকে নৃশংসভাবে নিপু ও তার সন্ত্রাসী বাহিনীরা যেভাবে কুপিয়ে হত্যা করেছে, সেইভাবে মানুষ কোন হিংস্র প্রাণীকেও হত্যা করে না। দীর্ঘদিন পার হয়েছে আরিফ হত্যার মামলার বিচারিক কার্যক্রম এখনও ধীর গতিতে চলছে।

Manual8 Ad Code

এদিকে হিরন মাহমুদ নিপু ও তার সহযোগীরা লোক মারফতে হুমকি দিয়ে যাচ্ছে। ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নানাভাবে হুমকি প্রদান করছে। মামলায় চার্জশিট থেকে নিপুর নাম বাদ দেওয়ার জন্য চলছে নানান তালবাহানা।

বক্তারা আরিফ হত্যা মামলার সুষ্ঠু তদন্তে দ্রুত চার্জশিট গঠন করে খুনিদের ফাঁসির দাবি জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31