- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» বিশ্ব তাইচি দিবসে চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
বিশ্ব তাইচি দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ উশু ফেডারেশন এর সহযোগিতায় এবং চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেটের আয়োজনে এক মনোজ্ঞ তাইচি প্রদর্শনী ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সিলেটের মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলার একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তাইচি কেবল একটি যুদ্ধকলা নয়, এটি মন ও শরীরের মধ্যে এক অনুপম সমন্বয়ের শিক্ষা। এর মাধ্যমে ব্যক্তিগত উন্নতি, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক প্রশান্তি অর্জন সম্ভব।
এছাড়াও তাইচির মাধ্যমে ডায়াবেটিস রোগসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বক্তারা বলেন, চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি দীর্ঘদিন ধরে সিলেটে মার্শাল আর্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এ ধরনের প্রদর্শনী ও প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
বক্তারা শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীই তাদের মেধা ও পরিশ্রমের দারুণ প্রতিফলন ঘটিয়েছে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে- এটাই আমাদের প্রত্যাশা।
চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক উশু কোচ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খেলোয়াড় ও চাইনিজ উশু ফাইটার স্কুলের ক্রীড়া সম্পাদক মো. আরিফ উদ্দিন, অভিভাবক উত্তম কুমার তালুকদার, মো. বদরুল ইসলাম, চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র সদস্য মোঃ আজিমুল হক, সাবেক জাতীয় উশু খেলোয়াড়শাহরিয়ার শাওন।
এছাড়াও অন্যান্য খেলোয়াড় সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর