- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ইসরায়েলীদের সবধরনের পণ্য বর্জনের আহবান
প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০২৫ | শুক্রবার
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে জল্লারপারে মানববন্ধন
নিউজ ডেস্কঃ
ইসরায়েলীদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে নারী ও শিশু সহ নির্বিচারে অসংখ্য মুসলমানদেরকে হত্যা বন্ধ ও ইসরায়েলীদের মানবতাবিরোধী হামলার প্রতিবাদে সিলেট মহানগরীর জল্লারপার, জিন্দাবাজার, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল ও জামতলার সর্বস্তরের মুসল্লীদের উদ্যোগে শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) জুমআ’র নামাজের পর জল্লারপার জামে মসজিদের উত্তর গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জল্লারপারের বাসিন্দা আলহাজ্ব বাবর বকস এর সভাপতিত্বে ও যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, জল্লারপার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মাসউদ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, জিন্দাবাজার রাজা ম্যানশনের ব্যবসায়ী মাহবুবুল আলম মিলন।
মানববন্ধনে বিশেষ বক্তব্য রাখেন, জল্লারপার জামে মসজিদের ইমাম মফুতি মুহাম্মদ নুরুল হুদা
মানববন্ধনে বক্তব্য রাখেন, জিন্দাবাজার হাজী সমছুল হক জামে মসজিদের ইমাম ক্বারী হাফেজ মাওলানা জাকারিয়া আহমেদ বীরদলী, দাড়িয়াপাড়ার বাসিন্দা গৌছুল আলম গেদু, সাবেক কাউন্সিলর রাজিক আহমদ।
ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত করা হয় ও দোয়ার মাধ্যমে মানববন্ধন কার্যক্রম সমাপ্ত হয়।
মোনাজাত পরিচালনা করেন, জল্লারপার জামে মসজিদের ইমাম মফুতি মুহাম্মদ নুরুল হুদা। মানববন্ধনে ৫ এলাকার প্রায় হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি নারকীয় আগ্রাসন ও গণহত্যা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলি দখলদারিত্ব ও নিয়ন্ত্রণের পরিপূর্ণ অবসান ঘটিয়ে ফিলিস্তিনের উভয় অংশের মানুষের জানমাল, জীবন-জীবিকা, নিরাপত্তা, পরিপূর্ণ মানবাধিকার এবং মর্যাদা রক্ষার ব্যবস্থা করা প্রয়োজন।
ফিলিস্তিনি জনগণের মুক্তিসংগ্রামের পক্ষে বাংলাদেশকে ইসলামি সম্মেলন সংস্থা ও জাতিসংঘে দৃঢ় ও স্বচ্ছ ভূমিকা নিতে হবে।
ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের পক্ষে সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বর্জন করে অর্থনৈতিক চাপ তৈরির বৈশ্বিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলংকময় অধ্যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই চলমান এই হামলায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।
ইতিমধ্যে ফিলিস্তিনের রাফা অঞ্চল পৃথিবী থেকে মুছে দেওয়া হয়েছে। বোমার আঘাতে মানুষের লাশের বিভিন্ন অংঙ্গ প্রতঙ্গ তুলার মতো আকাশে ভাসতেছে, এই দৃশ্য সহ্য করা যায় না। তাই এই হত্যাকান্ড বন্ধ করতেই হবে। সেজন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার সাথে জরুরী ব্যবস্থা নিতে হবে।
যুদ্ধ বিরতি লঙ্ঘণ করে ইজরাইল একতরফা মুসলমানের রক্তের নেশায় মেতে উঠেছে। ইজরাইলের এই বর্বরতা সম্মিলিকভাবে রুখে দিতে হবে। বক্তারা আরো বলেন, ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর অনাকাংখিত নির্যাতন বন্ধ করার জোর দাবি জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর