শিরোনামঃ-

» ষড়যন্ত্রমূলক মামলায় ফরিদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে নূরানী এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের মোগলীটুলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, মোগলীটুলা নতুন জামে মসজিদ কমিটির অন্যতম সদস্য, সামাজিক সংগঠন আইডিয়েল ইয়থস্’র সভাপতি, সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব ফরিদ আহমদকে একটি কুচক্রী মহল কর্তৃক একটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে  সুবিদবাজার বন কলাপাড়া নূরানী এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা নগরীর সুবিদবাজার পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে মোগলীটুলা পঞ্চায়েত কমিটি, মোগলীটুলা নতুন জামে মসজিদ কমিটি, সামাজিক সংগঠন আইডিয়েল ইয়থস্’র, রংধনু ফুটবল একাডেমি, লাল-সবুজ সমাজকল্যাণ সংস্থা, ওমর কাঠগড় সমাজকল্যাণ সংস্থা, হাজীপাড়া যুব সংঘ, অগ্রণী তরুণ সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠন পৃথক ব্যানার সহকারে অংশ নেন এবং সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদ আহমেদ একজন সমাজসেবক ও ক্রীড়া সংগঠক। তিনি কখনোই কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না থাকলেও একটি কুচক্রী মহলের যড়যন্ত্রে তিনি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে জেলে আছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Manual7 Ad Code

আগামী ৩ দিনের মধ্যে ফরিদ আহমদকে মুক্তি দিতে হবে। অন্যথায় ৭নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

Manual3 Ad Code

মোগলীটুলা পঞ্চায়েত কমিটির সভাপতি ও মোগলীটুলা নতুন জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী  কাজী মইনুল হোসেনের সভাপতিত্বে এবং সামাজিক সংগঠন আইডিয়েল ইয়থস্’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাচ্চু’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোগলীটুলা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মানিক মিয়া, আব্বাসী জামে মসজিদের মোতাওয়াল্লী কাজী নুরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ, লাল সবুজ সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ডা. তানভীর আহমদ, সবিশিষ্ট সমাজকর্মী সুজন আহমদ, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইদ আবদুল্লাহ, বিশিষ্ট ক্রীড়ানুরাগী দেলওয়ার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, ওমর কাঠগর সংস্থা সহ-সভাপতি ছমির আহমদ, সমাজসেবক লায়েক আহমদ, নিসচা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, আইডিয়েল ইয়থস্’র সহ-সভাপতি মুমিন আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সভাপতি মাহবুব মুর্শেদ, সমাজসেবক খোকন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আতিক খান, মোগলীটুলা নতুন জামে মসজিদ কমিটির সদস্য জুবের আহমদ, সমাজসেবক জহির হোসেন, আইডিয়েল ইয়থস্’র কার্যকরী কমিটির সদস্য কাউসার খান, কার্যকরী কমিটির সদস্য ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জনি আহমদ, হাজীপাড়া জামে মসজিদ কমিটির সদস্য জুয়েল আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930