শিরোনামঃ-

» ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২৫ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস),  সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ট সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস) এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ ২৩ উপদেষ্টা বরাবর (মাধ্যম: জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে জয়নাল আবেদীন ও মোঃ ইকবাল হোসেন।

স্মারকলিপির বিষয়বস্তুঃ

বাংলাদেশের সমৃদ্ধি, উন্নতি ও আত্মনির্ভরশীলতার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজরা। তারা ৫ আগষ্টের প্রাপ্তিকে নস্যাৎ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। বাংলাদেশে প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের মাধ্যমে আত্মসাৎ করা হয়।

Manual8 Ad Code

ঘুষখোর ও দুর্নীতিবাজদের কাছে সাধারণ জনগণ জিম্মি। পারিবারিক, সামাজিক, রাজনৈতিকভাবে এখন মানুষে মানুষে বৈষম্যতার কেন্দ্রবিন্দু হয়েছে দুর্নীতি। আর এ দুর্নীতির অক্টোপাসে জড়িয়ে স্বর্গসুখে বিভোর ব্যক্তিরা সৎ অসৎ’য়ের সংজ্ঞাটা ভুলে গেছে। সমাজ বা রাষ্ট্রের প্রতি তাদের কোন দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। ‘রাজা আসে, রাজা যায়’ কিন্তু অসৎ দুর্নীতিবাজ ঘুষখোররা বহাল তবিয়তে থাকে। কারণ তারা মুষ্টিমেয় হলেও তাদের কাছে জিম্মি সাধারণ মানুষ ও সরকার। একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে আগামী প্রজন্মের কথা চিন্তা করতে হবে। তাদেরকে সুস্থ জীবনের সাথে নৈতিক শিক্ষা দিতে হবে।

Manual7 Ad Code

ঘুষখোর ও দুর্নীতিবাজদের নির্মূল করতে হবে। নির্মূল করতে প্রয়োজন ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্টদ্রোহী হিসেবে ঘোষণা করা। ২০২৪ খ্রীষ্টাব্দের ৫ আগষ্টের পর ২/৩ মাস দেশের সাধারণ জনগণ ঘুষখোর ও দুর্নীতিবাজদের কবল থেকে মুক্ত থাকলেও আবার তারা পূর্বের অবস্থায় ফিরে গেছে। এদের হাত থেকে দেশের সাধারণ জনগণকে রক্ষা করতে সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা বর্তমান সময়ের দাবি।

Manual1 Ad Code

ঘুষ ও দুর্নীতি বর্তমানে আমাদের দেশে মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। ঘুষের জন্য সরকারী প্রতিটি অফিস সাধারণ জনগণের আতংকে পরিণত হয়েছ। দুর্নীতির কারণে বাংলাদেশ, বাজেটের সমপরিমাণ অর্থ হারিয়েছে। ঘুষখোর ও দুর্নীতিবাজরা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে।

১৯৭১ ও ২০২৪, এদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। এই ঘুষখোর ও দুর্নীতিবাজরা ১৮ কোটি জনগণের শত্রু।

বিশেষ করে ৬ কোটি যুব সমাজের প্রধান শত্রু। দেশ ও যুব সমাজকে বাঁচাতে এদেরকে রাষ্টদ্রোহী ঘোষণা খুবই প্রয়োজন। তাই সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবি করছি।

এদের বিষয়ে রাষ্ট্রীয় পর্যায় থেকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আপনার সুদৃষ্টি কামনা করছি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930