শিরোনামঃ-

» সিলেটে সিভিল সার্জনে এর উদ্যোগে বিশ্ব টিকাদান দিবস পালিত

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

বাংলাদেশের টিকাদানের অর্জনকে ধরে রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান :  ডা. মো. আনিসুর রহমান

নিউজ ডেস্কঃ
টিকাদান কর্মস‚চির ম‚ল লক্ষ্য হলো রোগপ্রতিরোধের মাধ্যমে জীবন বাঁচানোর পাশাপাশি সুস্বাস্থ্যে বলীয়ান বাংলাদেশ গঠন করা। আমরা সবাই মিলে কাজ করলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে শতভাগ টিকাদানের কাভারেজের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে। আমরা সারা বিশ্বের মধ্যে একটি ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগমুক্ত দেশ হিসেবে পরিচিত হব, যা বংলাদেশের মানুষের জনস্বাস্থ্য উন্নয়ন ও জীবন রক্ষায় যেমন অবদান রাখবে, তেমনি বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।

Manual3 Ad Code

এজন্য বাংলাদেশের টিকাদানের অর্জনকে ধরে রাখতে আমরা সবাইকে একযোগে কাজ করতে হবে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ব টিকাদান দিবস উপলক্ষে  সিলেট সিভিল সার্জন এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান একথা বলেন।

সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে  সিভিল সার্জন কার্যালয়ে সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে  ও মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

Manual6 Ad Code

অন্যনোর মধ্য উপস্থিত ছিলেন, ডা. তাসনুভা প্রধান রুমি, ডা. আনিকা তাবাসসুম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো-অরডিনেটর ডা. খালিদ বিন লুৎফর, ইউনিসেফ এর ন্যাশনাল ইপি আই কন্সালটেন্ট ডা. নবোজ্যোতি দেব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিমো ডা. ফজলুল কাদের চৌধুরী সহ সিলেট জেলা স্বাস্থ্য এর বিভিন্ন পর্যায়ের কর্মকতারা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউনিসেফ এর ন্যাশনাল ইপিআই কন্সালটেন্ট ডা. নবোজ্যোতি দেব।

সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে সকাল ১০টায় একটি প্রাঞ্জল র‍্যালি বের হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930