শিরোনামঃ-

» ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২৫ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি

নিউজ ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে।

Manual6 Ad Code

সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।

Manual8 Ad Code

৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিলেটের ৩৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ওয়ার্ডের নতুন বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে চিন্তা ধারা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। একসময় বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন।

তিনি বলেন, আমরা যখন আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন ৩১ দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি।

তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা তুলে ধরার।

এসময় তিনি বলেন, একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে।

Manual1 Ad Code

এসব মোকাবেলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে।

নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব। সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হবে।

৩৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মুহিবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শামীমের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সারোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, জেলা বারের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, মহানগর কৃষকদলের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, মহানগর বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজ ইসলাম, টুলটিকর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ নুনু, আব্দুর শুকুর প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930