শিরোনামঃ-

» আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ যাত্রা শুরু 

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণের খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান ‘ইয়েস অ্যাসোসিয়েট’ এখন থেকে ‘ইয়েস গ্লোবাল’ নামে নতুন রূপে যাত্রা শুরু করেছে।
বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) সিলেটের পূর্ব জিন্দাবাজারের আর.বি কমপ্লেক্সে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে নতুন নাম ও সম্প্রসারিত কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়েস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মো. নুরুজ্জামান মনি, ডিরেক্টর সাজিবুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. হাসনাত ইবনে রেজা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুজিবুর রহমান সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং শিক্ষা পরামর্শ খাতের বিশেষ ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধু নাম পরিবর্তন নয়—এটি একটি দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির প্রতীক। আগের চেয়েও বেশি সুসংগঠিত, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা প্রদানই এই রিব্র্যান্ডিংয়ের মূল লক্ষ্য।
ইয়েস গ্লোবালের সেবার পরিধি এখন আরও বিস্তৃত। বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সংক্রান্ত নির্দেশনা, ভাষা শিক্ষা কোর্স এবং অভিজ্ঞ পরামর্শদাতা টিমের মাধ্যমে এক জায়গায় সব সেবা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের পরিপূর্ণ দিক-নির্দেশনা এবং প্রতোক্ষ-পরোক্ষভাবে সর্বাত্মক সহায়তায় বদ্ধ-পরিকরবাংলাদেশ থেকে উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের পরিপূর্ণ দিক-নির্দেশনা এবং প্রতোক্ষ-পরোক্ষভাবে সর্বাত্মক সহায়তায় বদ্ধ-পরিকর।
প্রতিষ্ঠানটি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, ইএসএ সহ বিশ্বের অনেকগুলো দেশে অসংখ্য কোর্স নিয়ে কাজ করছে।
অপারেশন ম্যানেজার মো. হাসনাত ইবনে রেজা বলেন, শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার স্বপ্ন পুরনে সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষে ইয়েস অ্যাসোসিয়েট এখন থেকে  ইয়েস গ্লোবাল হিসেবে যাত্রা শুরু করল।
ডাইরেক্টর সাজিবুল ইসলাম বলেন, “গ্রাহকদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমরা আমাদের কাঠামোতে পরিবর্তন এনেছি। এখন থেকে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করব।”
ইয়েস গ্লোবালের, সিইও মো. নুরুজ্জামান মনি বলেন, “ইয়েস গ্লোবাল’ শুধু একটি নাম নয়, এটি আমাদের নতুন যাত্রা ও বৈশ্বিক মানের সেবা দেওয়ার অঙ্গীকার।”
ইয়েস গ্লোবাল এর মূল লক্ষ্য শুধু ব্যবসা নয়, আন্তরিকতার সাথে গ্রাহকদের সর্বাত্মক সহায়তা এবং সেবা নিশ্চিতে বদ্ধ-পরিকর এবং এ ব্যাপারে তিনি ইয়েস গ্লোবালের সকল কর্মচারীদের একসাথে আন্তরিক হয়ে কাজ করার দিক-নির্দেশনা দেন।
অনুষ্ঠানে ইয়েস গ্লোবালের সব কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির নতুন পথচলায় প্রত্যাশার কথা তুলে ধরেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31