- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» বাংলাদেশের সমৃদ্ধি, উন্নতি ও আত্মনির্ভশীলতার অন্তরায় সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবি
প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজিৈনত স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবি উপস্থাপনের বলিষ্ট সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস) এর যৌথ আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে সর্বক্ষেত্রে সর্বজায়গায় বর্জন ও বয়কটের আহবান জানিয়ে সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবিতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের মাধ্যমে আত্মসাৎ করা হয়। ঘুষখোর ও দুর্নীতিবাজদের কাছে সাধারণ জনগণ জিম্মি। পারিবারিক, সামাজিক, রাজনৈতিকভাবে এখন মানুষে মানুষে বৈষম্যতার কেন্দ্রবিন্দু হয়েছে দুর্নীতি। আর এ দুর্নীতির অক্টোপাসে জড়িয়ে স্বর্গসুখে বিভোর ব্যক্তিরা সৎ অসৎ’য়ের সংজ্ঞাটা ভুলে গেছে। অসততার পথে চাহিদার শেষ নেই বলে কোটি কোটি টাকার অন্তরালে তাদের লোলুপ চাহনি ফুটে উঠে কেবল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একের পর এক অন্যায় করে যাচ্ছে কিছু মানুষ। কারণ সমাজ বা রাষ্ট্রের প্রতি তাদের কোন দায়বদ্ধতা আছে বলে তারা মনে করে না। বক্তারা আরো বলেন, ‘রাজা আসে, রাজা যায়’ কিন্তু অসৎ দুর্নীতিবাজ ঘুষখোররা বহাল তবিয়তে থাকে।
কারণ তারা মুষ্টিমেয় হলেও তাদের কাছে জিম্মি সাধারণ মানুষ ও সরকার। আত্মকেন্দ্রিক ভোগ বিলাসী জীবনে অভ্যস্ত তাদের পরিবার। আর সৎ পথে ফিরে আসা তাদের জন্য সম্ভব হয়ে উঠে না অন্তহীন চাহিদার জন্য। তাই সরকারি চাকুরীজীবীদের বেতন ভাতা বৃদ্ধি করার পরেও ঘুষ ছাড়া টেবিল থেকে ফাইল নড়ে না। ব্যবসায়ীরা জনগণকে জিম্মি করে নিজেদের ফায়দা হাসিল করে নানা ছল চাতুরীতে। দুর্নীতি এখন একটা চেইনের মত কাজ করে বলে এর প্রভাব পড়ছে পরিবারের সন্তানদের উপর। কারণ ভালো থাকার সংজ্ঞাটা করা হয় টাকার পরিমাণ দিয়ে। আর তাই সৎ অসৎয়ের যাপিত জীবন বোধের বৈষম্যতা আগামী প্রজন্মকে কেবল অন্ধকারেই নিমজ্জিত করবে তাতে কোন সন্দেহ নেই। একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে আগামী প্রজন্মের কথা চিন্তা করতে হবে। তাদেরকে সুস্থ জীবনের সাথে নৈতিক শিক্ষা দিতে হবে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে ঘুষখোর ও দুর্নীতিবাজদের নিমূল করনতে হবে।
নিমূল করতে প্রয়োজন ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্টদ্রোহী হিসেবে ঘোষণা করা। তাই অচিরেই বাংলাদেশের সমৃদ্ধি, উন্নতি ও আত্মনির্ভশীলতার অন্তরায় সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করতে হবে।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেবের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, সিবিযুকস’র সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান।
৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, বক্তব্য রাখেন সিলেটী সচেতন নাগরিক সমাজ’র আহবায়ক ও কানাডা প্রবাসী বিশিষ্ট্য কমিউনিটি নেতা মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সচেতন নাগরিকদের মধ্য থেকে নাঈমুল চৌধুরী। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, নেতৃবৃন্দদের মধ্য থেকে জয়নাল আবেদীন, নীলমনি কান্ত চন্দ, তাওসিফ হোসেন শোভন, মো. হাবিবুর রহমান, মোঃ পিকুল হোসেন, মাহবুব মিয়া, নারীনেত্রী রিনা বেগম, মোঃ জুয়েল মিয়া, দুলাল আহমদ ও মোঃ আলী হায়দার।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


