- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» দীর্ঘ দিনের লুটপাট ও দুর্নীতির ছায়া আমাদের শেকড়ে আঘাত করেছে : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত: ১৯. এপ্রিল. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আমরা যে দেশটিকে গড়ে তুলতে চেয়েছিলাম, যে সমাজের স্বপ্ন মুক্তিযোদ্ধারা বুকের রক্ত দিয়ে দেখেছিলেন-দুঃখের বিষয়, এখনও আমরা সে স্বপ্ন পূরণে সফল হইনি। যে সমাজ হবে মানবিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন-সেই সমাজ এখনও অনেক দূরে। দীর্ঘ বছর ধরে লুটপাট ও দুর্নীতির ছায়া আমাদের সমাজের শেকড়ে আঘাত করেছে। এর ফলে আমরা শুধু অর্থনৈতিকভাবেই নয়, নৈতিক দিক থেকেও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে কেমুসাসের সাহিত্য আসর কক্ষে একটি একটি হলরুমে শ্রমিক ফেডারেশনের ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তবে আমরা হাল ছেড়ে দিতে চাই না। আমরা চাই নতুন প্রজন্মের জন্য একটি সুবিচারভিত্তিক, মানবিক ও সমতা প্রতিষ্ঠিত সমাজ গড়ে তুলতে। যেখানে প্রতিটি মানুষ পাবে তার ন্যায্য অধিকার, পাবে মর্যাদা ও নিরাপত্তা। আসুন, আমরা সবাই মিলে ভালো একটি বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসি।
সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক গাজী মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেডারেশনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মিফতাহ সিদ্দিকী সকল শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আশাবাদী থাকুন, আমরা যেন আগামীতে এই সমাজটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন, মো. ইমরান খান, মো. শহিদুল ইসলাম, মাহবুব আলম, মো. আমির হোসেন, সাহাদাত হোসেন, মো. নিজাম উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক রিংকু, সুলতান মাহমুদ চৌধুরী, সৈয়দ হানিফ আহমদ, নুরুল আমিন, জুনের আহমদ, ফয়সাল আহমদ, কুতুবউদ্দিন, ইয়াসিন আহমদ, ফয়েজ আহমেদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


