- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন
প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২৫ | শুক্রবার
ইসরাইলের মানবতাবিরোধী কর্মকান্ড থামাতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মো. আজাদ উদ্দিন
নিউজ ডেস্কঃ
ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি মো. আজাদ উদ্দিন।
সভাপতির বক্তব্যে মো. আজাদ উদ্দিন বলেন, আমেরিকা ও পশ্চিমাদের মদদে ক্ষুদ্র ইসরায়েল দানবে পরিণত হয়ে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে। তাদের বর্বরোচিত হামলায় প্রাণ হারাচ্ছেন নারী, শিশু সহ হাজার হাজার নিরপরাধ মানুষ।
ইসরাইলের এই মানবতাবিরোধী কর্মকান্ড থামাতে মুসলিম বিশ^কে নিরবতা ভেঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে ইসরায়েলকে তার প্রভুরাও বাঁচাতে পারবে না।
তিনি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানান তিনি।
সিলেট ফিটনেস ক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ বিলাল উদ্দিনের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা সিরাজ বকস্, উপদেষ্টা জুবায়ের আহমদ জাবের, উপদেষ্টা আশরাফুল হুদা, উপদেষ্টা শামীম আহমদ, উপদেষ্টা জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হোসেন, সদস্য জাকির হোসেন, খাদিজাতুল কুবরা।
উপস্থিত ছিলেন, ওদুদ চৌধুরী, মক্তার হোসেন, ইকবাল বকুল, প্রবাসী হাবিব আহমদ, শিবুল আহমদ, সত্যজিৎ দাদা, শশাঙ্ক পাল, তাজ উদ্দিন, প্রবাসী বুরহান উদ্দিন, নুর আলম, সুজন আহমদ, শাকিল আহমদ, আশরাফুল ইসলাম, কাওছার আহমদ, ওমর ফারুক, আব্দুল খালেক প্রমুখ।
মানববন্ধনে ফিলিস্তিনিবাসীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন, ক্লাবের সাবেক উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


