শিরোনামঃ-

» সদরের ফতেহপুর মিরেরগাঁওয়ে ফ্রি খতনা ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ : খন্দকার মুক্তাদির

নিউজ ডেস্কঃ

চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানুষের কল্যাণ ও সেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। যারা নিঃস্বার্থে দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক ও মহতি মনের অধিকারী।

তিনি বলেন, সমাজে ভালো মানুষের উত্তম কাজগুলো দেখেই ভালো কাজ করতে অনেকেই এগিয়ে আসেন। সমাজ থেকে মানবতামূলক কাজগুলো অনেকাংশে দূরে সরে যাচ্ছে। ঠিক তেমনি এক সময় ডা. মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্প একটি প্রসংশনীয় উদ্যোগ। তিনি দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন ও কল্যাণে এই সেবা ফাউন্ডেশনের মতো সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি শনিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মিরেরগাঁওয়ে’ জিএম কিবরিয়ার বাড়িতে ডা. মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনে উদ্যোগে  ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মোগলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্ববায়ক আমির উদ্দিনের অর্থায়নে অসহায় দরিদ্র শিশুদের ফ্রি সুন্নতে খতনা ক্যাম্পে উদ্বোধক ও  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক মেম্বার বশির উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও ডা. মাওলানা নুরুল আমীন সেবা ফাউন্ডেশনের পরিচালক জি এম কিবরিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সাধারণ সম্পাদক হাজী জাহেদ।

Manual1 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মিজানুর রহমান ময়না, বিএনপি নেতা নূরুদ্দিন ইমন, কামাল উদ্দিন, কামাল আহমদ, শ্রমিকদল নেতা লাল মিয়া, জামাল আহমদ, কৃষকদল নেতা জাহেদ হোসেন, উকিল আলী, স্বেচ্ছাসেবকদল নেতা হুসেন আবেদিন, ছাত্রদল নেতা কামরান উদ্দিন অপু, জাবেদ আলী, জাবেদ হোসেন, জুয়েল আহমদ, বিজয় আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রায় ৩০ জন দরিদ্র শিশুদের ফ্রি খৎনা শেষে ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

Manual3 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31