- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» মামলার জেরে আইনজীবীর পিতার দোকানে অগ্নিকাণ্ড: সিলেটে আতঙ্ক ও ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর মদিনা মার্কেটে অবস্থিত “মাহতাব স্টোর” নামক একটি দোকানে একদল সশস্ত্র ব্যক্তি গতকাল বিকালে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আগুনের ঘটনায় দোকানটির সকল পণ্য ও সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং দোকান মালিক ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুন লাগানোর পরপরই রঞ্জিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস আসার আগেই পুরো দোকানটি ভস্মীভূত হয়ে যায়।
দোকানের মালিক মাহতাব উদ্দিন চৌধুরী এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজেকে সম্পূর্ণ অসহায় বলে দাবী করেন। বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা তার ব্যবসা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়।
সূত্র জানায়, দোকান মালিকের ছেলে সিলেটের মানবাধিকার কর্মী ও আইনজীবী এডভোকেট মুস্তাফিজ আহমদ চৌধুরীর সঙ্গে রঞ্জিত সরকারের সাথে মামলা পরিচালনা ও বিরোধের জের ধরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মাহতাব উদ্দিন চৌধুরী দাবি করেন, তার ছেলে এডভোকেট মুস্তাফিজ আহমদ চৌধুরী, রঞ্জিত সরকার ও তার সহযোগীদের দ্বারা দীর্ঘদিন ধরে নির্যাতন, হামলা এবং হত্যাচেষ্টার শিকার হওয়ার কারণে তিনি বর্তমানে কানাডা সরকারের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আশ্রয় প্রার্থনা করেছেন।
অভিযোগ রয়েছে, রঞ্জিত সরকার পূর্বে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি তার দলবল সহ বিএনপিতে যোগদান করেন।
বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের কিছু প্রভাবশালী নেতার অনুসারী হিসেবে খুন, সন্ত্রাসী কার্যকলাপ, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর