শিরোনামঃ-

» বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সভায় বক্তারা

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code

মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ফিলিস্তিনে আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভা থেকে মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আন্দোলন গড়ে আহবান জানানো হয়।

Manual5 Ad Code

শুক্রবার (১১ এপ্রিল’২৫) দিনব্যাপী বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভা সুরমা মার্কেটস্থ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান।

Manual3 Ad Code

স’মিল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক মোঃ ছাদেক মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুবুর রহমান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, সুনামগঞ্জ স’মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া ও মনির হোসেন, ফেঞ্চুগঞ্জ স’মিল শ্রমিক সংঘের নেতা আনোয়ার হোসেন, নবীগঞ্জ স’মিল শ্রমিক সংঘের সভাপতি আহমেদ ঠাকুর রানা ও সাধারণ সম্পাদক সামছু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা স’মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিলেট সদর উপজেলা স’মিল স’মিল শ্রমিক সংঘের সভাপতি হজর আলী ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, বড়লেখা উপজেলা স’মিল শ্রমিক সংঘের সহ-সভাপতি জয়নাল আবেদীন, মৌলভীবাজার স’মিল শ্রমিক সংঘের সভাপতি মো. ছালিক মিয়া, ওসমানী নগর স’মিল শ্রমিক সংঘের সভাপতি কয়েছ মিয়া,  বালাগঞ্জ স’মিল শ্রমিক সংঘের নেতা ফারুক মিয়া স’মিল শ্রমিক নেতা রুবেল আহমেদ, কামাল মিয়া প্রমূখ।

Manual7 Ad Code

সভায় এক প্রস্তাবে বলা হয় একক পরাশক্তি মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ও আন্তঃসাম্রাজ্যবাদী ষড়যন্ত্রে ইহুদিবাদী ইসরাইল দেড় বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে প্রায় ৫১ হাজার মানুষকে হত্যা করে, আহত হন লক্ষাধিক মানুষ। নিহতদের মধ্যে ১৮ হাজারের বেশি নারী ও শিশু। গত ১৮ মার্চ থেকে ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় সর্বাতœক হামলা চালিয়ে যাচ্ছে। রমজান ও ঈদেও ইসরাইলী বর্বর হামলা থেকে রেহাই পায়নি ফিলিস্তিনি জনগণ।

মার্কিন সাম্রাজ্যবাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখন্ড খালি করে আবাসন ব্যবসা ও প্রমোদ নগরী গড়ে তোলার দুরভিসন্ধি চালাচ্ছেন। মার্কিন মদতে  ইসরাইলী সশস্ত্র বাহিনীর আগ্রাসী ভূমিকার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিস্তৃত হওয়ার বিপদ বাড়ছে। এই ঘটনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের আরব জনগণ সহ বিশ্বের দেশে দেশের জনগণ ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ-সমাবেশ করে চলেছে।

Manual6 Ad Code

মধ্যপ্রাচ্যে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের মদদপুষ্ট ইসরাইলের ফিলিস্তিনে আগ্রাসন ও নির্বিচারে গণহত্যাকে কেন্দ্র ইসরাইলের ‘শয়তানের অক্ষ’ (Axis of evil)-এর বিরুদ্ধে মার্কিনের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদের দালাল ইরানের ‘প্রতিরোধের অক্ষ’ (Axis of resistance)-এর পরস্পর বিরোধী তৎপরতা সমগ্র মধ্যপ্রাচ্যে ও আরব বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ার বিপদ বাড়ছে। এ পরিস্থিতি থেকে সমগ্র অঞ্চলের জনগণের মুক্তি পেতে হলে শ্রমিক শ্রেণি নেতৃত্বে সকল সাম্রাজ্যবাদ ও তার দালালদের উৎখাত করে দেশে দেশে তথা আরব দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মধ্য দিয়েই কেবল ফিলিস্তিন সমস্যার সমাধান এবং আরব জনগণের মুক্তি অর্জন সম্ভব। আজ তাই বাংলাদেশের শ্রমিক-কৃষক-জনগণকে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়াতে হবে।

বস্তুত আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্ধের প্রত্যক্ষ স্বীকার ফিলিস্তিনি, কুর্দি, কাশ্মির, রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন জাতি ও গোষ্ঠি। ফিলিস্তিনি সহ বিশ্বের সকল নিপীড়িত জাতিগোষ্ঠিকে সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে ব্যাপক জনগণের মুক্তির লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব ছাড়া মুক্তির বিকল্প কোন পথ নেই।

সভায় বক্তারা বলেন জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নজিরবিহীন শুল্কযুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় জ্বারানি তেলের মূল্য ৬০ ডলারে নেমে আসলেও এখনো দেশের বাজারে কমানো হয়নি। এমন কি দুই বছরের বেশি সময় আগে স’মিল সেক্টরে সরকার নিম্নতম মজুরি ঘোষণা করলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। তদুপরি প্রতিনিয়ত স’মিল শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। মালিকপক্ষ শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করায় স’মিলে কর্মরত শ্রমিকদের শতকরা ৬০ ভাগ দূর্ঘটনার শিকার হয়ে থাকেন।

স’মিলের মালিকরা শ্রমআইন, রাষ্ট্রীয় আইনের তোয়াক্কা করেন না। শ্রমআইন অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, দৈনিক ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, মজুরিসহ সাপ্তাহিক ছুটি, নৈমিত্তিক ছুটি, চিকিৎসা ছুটি, উৎসব ছুটি, অর্জিত ছুটি ইত্যাদির প্রদানের বিধান থাকলেও তা প্রদান করা হয় না। যার কারণে স’মিল শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ পুঞ্জিভ‚ত হচ্ছে।

সভা থেকে স’মিল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, অত্যাবশকীয় পরিষেবা বিল-২০২৩ প্রত্যাহার, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান সহ শ্রমআইন কার্যকর এবং চাল, ডাল তেলসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি রোধ এবং স্বল্পমূল্যে স্বর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930