শিরোনামঃ-

» সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের ঈদ পূণর্মিলনী

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৫ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

কুরআন হাদীসের আলোকে সমাজ  বদলাতে আগে নিজেকে বদলাতে হবে : ড. নূরুল ইসলাম বাবুল

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, রমজান বিদায় নিলেও এর শিক্ষা বাকী ১১ মাসে প্রয়োগ করতে হবে।
কুরআন হাদীসের আলোকে সমাজকে বদলাতে আগে নিজেকে বদলাতে হবে। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা হিসেবে জামায়াত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। একদল সৎ দক্ষ দেশপ্রেমিক তৈরীর মাধ্যমে জামায়াত সমাজকে পরিবর্তন করতে চায়। জামায়াতের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ায় দীর্ঘ ১৫ বছর পর এবার আমরা মুক্ত পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছি।
জামায়াত নেতারা ঈদের দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পেরেছে। আগামী নির্বাচনে সৎ, যোগ্য নেতা নির্বাচন করে সংসদে পাঠাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। কেননা আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।
তিনি বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর মো. আব্দুর রব, সেক্রেটারি মো নজরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক জাবেদ আহমদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমদ আল মাসউদ, জামায়াত নেতা ওমর ফারুক ইমন, সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল, আবু হাসান, আব্দুল হালিম, মো. ফারুক মিয়া, মাওলানা করম আলী, ওলিউর রহমান সাদ্দাম ও আশরাফুজ্জামান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30