- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে জিয়া মঞ্চ সিলেট জেলার প্রতিবাদ ও সংহতি র্যালি
প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র্যালি বের করেছেন জিয়া মঞ্চ সিলেট জেলার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে র্যালিটি সিটি পয়েন্ট থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এসে পথসভায় মিলিত হয়।
জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মো. সাহেদ আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হাসান শিকদার এর পরিচালনায় র্যালি পূর্ব পথ সভায় বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব মো. মুস্তাক আহমদ, যুগ্ম আহবায়ক দুলাল আহমদ, মো. আমির আলী, সদর জিয়া মঞ্চ নেতা মো. শাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন আহমদ, সদস্য সচিব মো. হাছানুল মজিদ।
উপস্থিত ছিলেন জেলার সদস্য আশিকুর রহমান আশিক, মো: নুরুল হাসান, আব্দুর রুপ, শেখ আহমদ, তারেক আহমদ, রমজান আলী, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক রেদুয়ান আহমদ শিকদার, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক নজমুল ইসলাম খান, দক্ষিণ সুরমা উপজেলা যুগ্ম আহবায়ক আবুল হোসেন, ফজলু মিয়া, গোলাপগঞ্জের সদস্য সেলিম আহমদ ও রফিক উদ্দিন প্রমুখ।
পথসভার পূর্বে সিলেট মহানগর বিএনপি আয়োজিত র্যালিতে জিয়া মঞ্চ সিলেট জেলার নেতৃবৃন্দ যোগদান করেন।
পথসভায় গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেন, ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা করা হচ্ছে, এটা খুব দুঃখজন। মুসলমান হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা ঈমানী দায়িত্ব।
তিনি বলেন, এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।
তিনি সারাবিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫২ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর