- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে “একজন সৎ মানুষ দেখতে কেমন হবেন?” শীর্ষক দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট নগরীর চৌহাট্টাস্থ পাঠাগার ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৫টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাছিহ উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে ও সফট লাইটের আর্ট ডিরেক্টর মাশরুপ হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশের পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সহমর্মিতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ হাসান।
উপস্থিত ছিলেন, স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের লাইব্রেরী কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত ও সহকারী লাইব্রেরিয়ান কানিজ ফাতেমা চৌধুরী। প্রতিযোগিতায় বিশেষ বিচারকের দায়িত্ব পালন করেন মীলাদ আহমেদ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল- উল্লেখযোগ্য সংখ্যক শিশু, যারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কল্পনায় আঁকা “সৎ মানুষ” চিত্রে ফুটিয়ে তোলে সৃজনশীলতা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং শিশুরা তাদের চিত্রাঙ্কন বিষয়ে অনুভূতি ব্যক্ত করে।
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন হুযায়রা পারভেজ। ২য় স্থান অজর্ন করেন সায়েম, তানজিম, হুমাইদ। ৪র্থ স্থান অর্জন করেন তাজিম, আতিকা, আলেক নূর, আনিকা। প্রতিযোগিতায় বিজয়ীদের উপহার হিসেবে বই প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দেশের পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সহমর্মিতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ হাসান বলেন, এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতাই নয়, বরং শিশুদের কল্পনা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার একটি অসাধারণ উদ্যোগ।
তিনি দেশের পথশিশুদের কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে শিশুদের অবহিত করেন এবং শিশুদের একজন ভালো মনের মানুষ হিসেবে গড়ে উঠার লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজে অংশ নেয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাছিহ উল ইসলাম শাইয়্যান বলেন, এই পাঠাগার সিলেট অঞ্চলের শিশুদের উন্নত মন-মানসিকতা ও সৃজনশীল কর্মকান্ডে তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর