শিরোনামঃ-

» প্যালেস্টাইনী জনগণের আত্ননিয়ন্ত্রণের ন্যায়সংগত অধিকারের পক্ষে সোচ্চার হোন

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পাশ্চাত্য এবং তাদের স্বার্থরক্ষাকারী ইসরাইল সরকারের প্যালেস্টাইনে আগ্রাসন-দখলদারিত্ব, ধারাবাহিক হত্যাযঞ্জ, গণহত্যা ও প্যালেস্টাইনীদের উচ্ছেদ করে প্রমোদ শহর করার বিরুদ্ধে রুখে দাড়াঁন।

Manual2 Ad Code

মার্কিন সাম্রাজ্যবাদ ও তার প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী রাশিয়া-চীনের স্বার্থ হাসিলের লক্ষ্যে প্যালেস্টানে নিরীহ মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালানোর প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় সিলেটের কোর্ট পয়েন্টে সমাবেশ করে সিলেট জেলা কমিটি।

Manual2 Ad Code

জেলা কমিটির অন্যতম নেতা রুহুল আমিনের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর, মীরেরচক শ্রমজীবী সংঘের আহবায়ক আলী আহমদসহ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ১৮ মার্চ থেকে ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় সর্বাত্নক হামলা চালিয়ে এখন পর্যন্ত ৫১ হাজার নিরীহ জনগণকে হত্যা করে। যার মধ্যে ৩১ হাজার নারী ও শিশু।

Manual7 Ad Code

ইসরাইলী সশস্ত্র বাহিনীর আগ্রাসী ভূমিকার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিস্তৃত হওয়ার বিপদ বাড়ছে। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বের দেশে দেশে জনগণ ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ-সমাবেশ করে চলেছে। ইসরাইলী দখলদারিত্ব বৃদ্ধি; প্যালেস্টাইনের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ, নিত্য নৈমিত্তিক হামলা-হত্যা-উচ্ছেদ তৎপরতার মুখোমুখি হয়ে প্যালেস্টাইনীরা সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তির সংগ্রামকে অগ্রসর করতে ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম-লড়াই করে চলেছে।

প্যালেস্টাইন সমস্যার সৃষ্টির ষড়যন্ত্র কার্যত শতবর্ষ অতিক্রম করেছে। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আরব জাতীয়তাবাদের নামে আরব উপদ্বীপ সহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ‘ভাগ কর, শাসন কর’ নীতি কার্যকরী করার যে বিভক্তির বীজ বুনেছিল তা প্রথম বিশ্বযুদ্ধের পর দিনে দিনে ক্রমাগত বৃদ্ধি পেয়ে প্যালেস্টাইনীরা নিজ দেশে পরবাসী হওয়া সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে ইসরাইল রাষ্ট্রের সৃষ্টি এবং ১৯৪৮ সালে আরব ইসরাইল যুদ্ধের মধ্য দিয়ে তা সর্বাত্মক রূপ পায়।

এই যুদ্ধে পরাজয়ের পরিণতিতে প্যালেস্টাইন থেকে লক্ষ লক্ষ অধিবাসীকে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী হতে হয়। এটা ছিল প্রথম নাকাবা। এরপর ১৯৬৭ ও ১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধে আরবদের শোচনীয় পরাজয়ের কারণ ছিল মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের ইসরাইলের পক্ষে আরবদের বিরুদ্ধে উলঙ্গ ও ন্যাক্কারজনক ভূমিকা।

মধ্যপ্রাচ্যকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী আধিপত্য, প্রতিদ্বন্ধিতা এবং এ অঞ্চলকে নিয়ে একদিকে মার্কিনের নেতৃত্বে তার মিত্ররা অপরদিকে রাশিয়ার-চীনের আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ততা করার ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মধ্যপ্রাচ্য, আরব বিশ্ব সহ বিশ্বের শ্রমিক শ্রেণি ও জনগণের করণীয়।

একইসাথে প্যালেস্টাইনের জনগণের আত্মনিয়ন্ত্রণের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে দাঁড়াতে হবে বিশ্বের শ্রমিক শ্রেণি, জনগণ ও সকল সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিকে।

প্যালেস্টাইনের জনগণের প্রকৃত মুক্তির লক্ষ্যে সকল সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বরূপ উন্মোচন করে শ্রমিকশ্রেণির নেতৃত্বে শ্রমিক-কৃষকের মৈত্রীর ভিত্তিতে নয়াঔপনিবেশিক দেশে গণতান্ত্রিক বিপ্লব ও সা¤্রাজ্যবাদী দেশে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে অগ্রসর হওয়ার বিকল্প নেই।

Manual2 Ad Code

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930