শিরোনামঃ-

» ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের নিন্দা ও ক্ষোভ

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৫ | মঙ্গলবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

মঙ্গলবার (৮ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা ব্যবসায়ী দলের সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল এবং সিলেট মহানগর ব্যবসায়ীদলের সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া বলেন, ফিলিস্তিনের নীরিহ জনগনের উপর ঈসরাইলের বর্বোরোচিত হামলার ঘটনাকে পুঁজি করে দুস্কিতীকারীরা গত সোমবার সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় সিলেটের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা অবিলম্বে এই সকল অপরাধীদের চিহ্নিত করে দূষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Manual1 Ad Code

অন্যথায় ব্যবসায়ী দল সিলেটের জনগণ ও ব্যবসায়ীদের সাথে নিয়ে এসব লুটপাটকারীদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930