শিরোনামঃ-

» জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৫ | মঙ্গলবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
জয়সিদ্ধী বসিয়াখাউরী বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও তাদের সাফল্য কামনায় এবং গাজায় মুসলমানদের সাহায্য কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি মোঃ এমদাদুল হক স্বপন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল কান্তি দে এর পরিচালনায় বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস।

Manual6 Ad Code

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী জিহাদ খান এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী মমি দাস।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সাইফুল খান ও সৌদি আরব প্রবাসী জাফর সাজ্জাদ সুমন।

Manual8 Ad Code

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, এডহক কমিটির অভিভাবক সদস্য এলোয়ার হোসেন (পাকী মিয়া), অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মতিউর রহমান জায়গীরদার, শিক্ষানুরাগী আসফাক আহমদ সুজন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, অভিভাবক মাহতাব খান মাহিন, মুফতি মফিজুর রহমান কাসেমী, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. জহিরুল হক, মো. সোহাগ হোসেন, মো. আজিজুল হক।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রাইয়্যান মিয়া, রীহা বেগম, মুনতাহা আক্তার।

Manual4 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, আলী আহমদ ভুঁইয়া, মাহিন মিয়া, কামরান হোসেন, রিপন মিয়া, আশির মিয়াসহ অভিভাবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় এডহক কমিটির অভিভাবক সদস্য এলোয়ার হোসেন পাকীর ভাই জয়সিদ্বি গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. ইকবাল হোসেন স্বাধীন এর পক্ষ থেকে বিদ্যালয় ফান্ডে ২ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে এডহক কমিটির সভাপতি মো. এমদাদুল হক স্বপন বলেন, যেকোন বিদ্যালয় পরিচালনা করতে ছাত্র, শিক্ষক ও অভিভাবক তথা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সমন্বিত প্রয়াস করতে হবে।

Manual2 Ad Code

কলের সমন্বিত প্রচেষ্টায় জেবিবি উচ্চ বিদ্যালয় একদিন সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যাবে।

বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা করে বলেন, তোমরা আমাদের জেবিবি স্কুলের প্রতিনিধি হিসেবে বাহিরে যাচ্ছ, তাই তোমাদের প্রতিটি কার্যক্রমে জেবিবির সুনাম বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।

সভার শেষে বিদায়ী শিক্ষার্থী স্কুলের সার্বিক সফলতা ও গাজায় মুসলমানদের সাহায্য কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30