- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি : চা শিল্পে সংকট, শৃঙ্খলা ভাঙলে ব্যবস্থা
প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা দলীয় বিভিন্ন কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন।
একইসঙ্গে তাঁরা চা শিল্পের সংকট, দলের শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় অঙ্গীকার নিয়ে কথা বলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শনিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর আল-হামরা শপিং সিটির বাফেট প্যারাডাইস মিলনায়তনে এ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন বিএনপি নেতারা।
সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সিলেট জেলার প্রতিটি উপজেলা-পৌরসভায় ইউনিয়ন ও ওয়ার্ডে এবং মহানগরীর থানার ওয়ার্ড-পাড়া গুলোতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ
জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে। বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নতুন আগামীর স্বপ্নে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা তারা সরাসরি উপলব্ধি করতে পেরেছেন।
বক্তব্যে বিএনপি নেতারা চা-শ্রমিকদের দুর্দশার কথাও তুলে ধরেন। তারা বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চা শিল্প বর্তমানে চরম সংকটে।
চা-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠনকে একযোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। রমজান মাসে চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও তুলে ধরেন তারা।
সভায় আরও জানানো হয়, গত বছর গণ-আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সিলেট বিএনপি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নেতারা বলেন, ঈদ উপলক্ষে সিলেট মহানগর ও জেলার প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এজন্য পুলিশ, র্যাব, ট্রাফিক বিভাগ, হাইওয়ে ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে নেতারা বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক দল। দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সাংবাদিকদের উদ্দেশে নেতারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডকে পুরো দলের ওপর চাপিয়ে না দিয়ে ন্যায়বিচারের ভিত্তিতে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান তারা।
বিএনপি সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বলেও উল্লেখ করেন নেতারা।
সভা শেষে দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বিএনপি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক পিপি, শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন লস্কর ও সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি ডা. আশরাফ আলী ও রহিম মল্লিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, মহানগর বিএনপির যুগ্ম মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আব্দুল ওয়াহিদ সুহেল, জসিম উদ্দিন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৮ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা


