শিরোনামঃ-

» কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৫ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (২৯ মার্চ) রাতে নগরীর কাজিটুলা এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কাজীটুলা মসজিদের মোতাওয়াল্লী ও এলাকার বিশিষ্ট মুরব্বি মো. কামাল আহমেদ কামরানের সভাপতিত্বে ও কাজীটুলা যুব সমাজের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এম. বরকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি নুরুল মমিন চৌধুরী (খোকন)।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবায় কাজ করা সর্বোত্তম ইবাদত। কাজীটুলা যুব সমাজ প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার যুবকদের সংগঠিত করে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।

বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াস মিয়া এক ঝাঁক উদ্যমী তরুণকে একত্রিত করে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

গিয়াস মিয়া শুধু একজন সংগঠক নন, তিনি একজন সত্যিকারের সমাজসেবক। তার নেতৃত্বে কাজীটুলা যুব সমাজ আজ একটি শক্তিশালী ও মানবিক সংগঠনে পরিণত হয়েছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, যুবসমাজ দেশের চালিকা শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা না থাকলে সমাজে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়। কিন্তু কাজীটুলা যুব সমাজের মতো সংগঠনগুলো যখন মানবসেবার কাজে আত্মনিয়োগ করে, তখন সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।

কাজীটুলা যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস মিয়া বলেন, যুবসমাজকে সুসংগঠিত ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে কাজীটুলা যুব সমাজ প্রতিষ্ঠিত হয়েছে।

আমাদের উদ্দেশ্য শুধু সমাজসেবা নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা। আমি শুরু থেকেই চেষ্টা করেছি এলাকার উদ্যমী তরুণদের একত্রিত করে সমাজের কল্যাণে কাজ করতে। আজ আমরা যেকোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছি, যা আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব, কাজীটুলা যুব সমাজ এর প্রতিষ্ঠা সভাপতি ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মানিক খান, এলাকার বিশিষ্ট মুরুব্বী আলতাব মিয়া, শাহপরান থানার এসআই  আব্দুল মান্নান, শাজালাল তদন্ত ফারির ইনচার্জ, দরগা তদন্ত ফারির ইনচার্জ আজহারুল হক, এ এস আই আনোয়ার হোসেন, নিজাম আহমদ, মো. রজব আলী মতিউর রহমান শিমুল, কানাইঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুল আহাদ, শহীদ আহমদ সজিব আহমদ, জসিম আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজীটুলা যুব সমাজ এর সহ সভাপতি মো. আমির হুসেন, সাধারণ সম্পাদক মো. বিলাল, আহমেদ খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, লালচাঁন,আব্দুস সালাম, দিলুয়ার হোসেন, সাজ্জাদ, সাব্বির, কামাল আহমেদ শাহীন, আতাউর, আমির হোসেন ২, মুন্না মিয়া, মুর্শেদ মিয়া, মো. জসিম আহমেদ প্রমুখ।

Manual5 Ad Code

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা কাওসার আহমদ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031