শিরোনামঃ-

» মহানগর বিএনপির ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৫ | শনিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগরবাসী ও দেশবাসী সহ প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

শনিবার (২৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি আমরা। মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস মুক্ত স্বাধীনভাবে ঈদ পালন করবে দেশবাসী।

Manual6 Ad Code

দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা দেড়যুগ যাবত ফ্যাসিস আওয়ামী ধারা নির্যাতন-নিপীড়নে শিকার হয়েছে। তারপরও দলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে পিছ পা হয় নি।

Manual1 Ad Code

এই আনন্দময় মুহুর্তে দীর্ঘ আন্দোলনে গুম ও খুন এবং পঙ্গু বরণকারী দলের ত্যাগী নেতাদের স্মরণ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30