শিরোনামঃ-

» নিসচা সিলেটের জনসচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code

নিসচা প্রতিবেদকঃ

Manual1 Ad Code

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌছিতে   সড়কের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার (২৯ মার্চ) দুপুরে সিলেট হুমায়ুন রশিদ চত্ত্বরে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নিসচার ক্যাম্পেইনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মাহফুজুর রহমান, বিআরটিএ সিলেটের উপ পরিচালক (ইঞ্জি.) মো. ডালিম উদ্দীন, নিসচা সিলেট মহানগরের সভাপতি রোটা. এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, মোটরযান পরিদর্শক মো. জিল্লুর রহমান চৌধুরী, আব্দুর বারী, মো. দেলোয়ার হোসেন, টিআই মোশাররফ হোসেন, নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম কামরুল, আইন সম্পাদক হোসেন আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

এসময় নেতৃবৃন্দ হুমায়ুন রশিদ চত্ত্বরে গ্রীনলাইন, শ্যামলী সহ বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন।

Manual5 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মাহফুজুর রহমান চালকদের উদ্দেশ্য করে বলেন, ঈদ যাত্রায় চালকেরা নিরাপদে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য চালকদের সচেতন হতে হবে এবং ফিটনেবিহীন গাড়ি সড়কে চালানো যাবে না।

অতিরিক্ত যাত্রী না নিয়ে এবং দ্রুত গতিতে গাড়ি না চালিয়ে সচেতন ও ধীরস্থিরভাবে গাড়ি চালাতে হবে। তাতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ঈদে যেন কোন দুর্ঘটনা না ঘটে সে দিকে লক্ষ্য রেখে গাড়ি চালাতে হবে।

যাত্রীদের উদ্দেশ্যে বলেন, চালকদের আপনারা কখনো গাড়ি দ্রুত গতিতে চালানোর জন্য অনুরোধ করবেন না।

চালকের বিশ্রামের সুযোগ দিবেন। চালকরা নিয়ম মেনেই ধীর স্থিরভাবে গাড়ি চালিয়ে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার আহবান জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30