- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট স্টেশন ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট স্টেশন ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে ক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট শাহ মো. মোসাহিদ আলী অ্যাডভোকেট।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাব প্রেসিডেন্ট সহ নেতৃবৃন্দ।
পরে তাদের মানপত্র প্রদান এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানে মানপত্র পাঠ করেন ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সঙ্গে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও রক্তের ইতিহাস জড়িয়ে আছে। তাদের নিঃস্বার্থ ত্যাগে আমাদের দেশ গঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের ত্যাগের কোনো বিনিময় হয় না। তারা আমাদের মাথার তাজ। আমাদের উচিত মুক্তিযোদ্ধাদের সব সময় সর্বোচ্চ সম্মান দেয়া এবং তাদের মহান আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।
বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে ও দেশপ্রেমে উজ্জ¦ীবিত হয়ে আমাদের আগামীর উন্নত ও সাম্যের বাংলাদেশ গড়তে হবে।
বিশ্বদরবারে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তবেই দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের ঋণ কিছুটা হলেও শোধ হবে।
ক্লাবের আপ্যায়ন বিভাগের পরিচালক রাফি ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ.এস. সিরাজুল হক চৌধুরী, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক আব্দুল্লাহ আহমদ, সাংস্কৃতিক বিভাগের পরিচালক এ.এম. মিজানুর রহমান, উপদেষ্টা মন্ডলীর আহবায়ক নূরুদ্দীন আহমদ অ্যাডভোকেট, উপদেষ্টা জাকির আহমদ অ্যাডভোকেট, উপদেষ্টা আহমেদ নূরসহ ক্লাবের প্রবীণ ও নবীণ সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলের পূর্বে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর