- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।
বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পুর্তির এ আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও রক্ত সংগ্রহ কার্যক্রম কর্মসূচি।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের ট্রেজারার ও সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মিজানুর রহমান উত্তোলন করেন, রেড ক্রিসেন্ট পতাকা। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক মো. নাজমুল হোসেন-এফসিএমএ, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাক্তার তাওহীদ চৌধুরী, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার নুরুল আলম খান, সিনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা সহ সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের কর্মকর্তা-কর্মচারী ও যুব- স্বেচ্ছাসেবকরা।
সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের আলোচনা সভার আনুষ্ঠানিকতা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এরপর রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪১ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর