- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ
প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি নানা কর্মসূচির আয়োজন করে।
এর অংশ হিসেবে বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়, যা মুক্তিযুদ্ধে রূপ নেয়।
তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সহসভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, জেলা বিএনপির উপদেষ্টা উসমান গণী, মামুন রশিদ ও অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহদফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সহপ্রচার সম্পাদক শাহীন আলম জয়, সহধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সোলায়মান (চেয়ারম্যান), সহক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, শ্রমিক দলের নুরুল ইসলাম ও লিটন চৌধুরী।
এছাড়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, জামাল উদ্দিন, বেলাল আহমদ, ফয়সাল আহমদ, ইসলাম উদ্দিন, নাসির উদ্দিন, সৈয়দ খায়রুল আলম প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণের পর বাদ জোহর শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার আওতাধীন সব উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর