শিরোনামঃ-

» ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক বুলবুল

প্রকাশিত: ২৪. মার্চ. ২০২৫ | সোমবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।

Manual3 Ad Code

সোমবার (২৪ মার্চ) সকালে সৌদি আরবে পবিত্র কাবা শরিফের নিকটবর্তী একটি হোটেলে ড. আজহারির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, এবিএম গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবী শিল্পপতি রোটারিয়ান আতাউল করিম সেলিম, দেইয়ার মাকাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান সমাজসেবী মারুফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী দেলোয়ার হোসেন বাবুল।

Manual1 Ad Code

সৌজন্য সাক্ষাৎ পর্বে মাওলানা ড. মিজানুর রহমান আজহারি বলেন, রমজানের শেষ ১০ দিন নাজাত আল্লাহ পাকের অনুগ্রহ ও ক্ষমা পেতে হলে আমাদেরকে বেশি করে নফল এবাদত করতে হবে।

দেশে শান্তি ও অগ্রগতির জন্য বেশী করে আল্লাহ পাকের দরবারে দোয়া করার পাশাপাশি, ধর্মীয় বিধান মেনে সাম্য, মুক্ত-স্বাধীন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে যখন পরিপূর্ণ ভাবে মানুষ মানুষকে সন্মান করবে, তখনই মানুষের সকল অধিকার নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে  ইনটিগ্রেটেড মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেনডেড উইথ ইসলামিক কারিকুলাম, সিরাহ মিউজিয়াম সহ বহুমুখী শিক্ষা কার্যক্রমই দেশব্যাপি পরিচালনার লক্ষ্যে হাসানাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা ঘোষণা দিয়েছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে আমাদের কার্যক্রম শুরু হবে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031