শিরোনামঃ-

» বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২২. মার্চ. ২০২৫ | শনিবার


Manual8 Ad Code

গণতন্ত্র শক্তিশালী করতে হলে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে :  খন্দকার মুক্তাদির

নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। বিএনপি এই লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

Manual4 Ad Code

আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি এবং ভবিষ্যতেও করব। যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন বিএনপি রাজপথে থাকবে।

তিনি শনিবার (২২ মার্চ) নগরীর ১৭নং ওয়ার্ডের লোহাপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিদের্শনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়  খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি।

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রমজানে শুরু থেকেই অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে।

Manual6 Ad Code

এরই ধারাবহিকতায় আজকেও সিসিকের ১৭নং ওয়ার্য়ে অসহায় পরিবারের মাঝে এই বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সহ সভাপতি এ কে এম শাহজাহান, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, হাজী আনোয়ার হোসেন, তফজ্জুল হোসেন, সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সুলমান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, ছাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ নোমান রশীদ, সাকিল আহমদ খাঁন, তাহের আলী সুমন, সৈয়দ মোস্তাক আহমদ, শফিক আহমদ চৌধুরী, উসমান গণি কাচন, হুমায়ুন রশীদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, অর্থ সম্পাদক তফজ্জুল আলী, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, সমাজসেবা সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু, পল্লি উন্নয়ন সম্পাদক সেবুল আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031