শিরোনামঃ-

» জকিগঞ্জে কলেজ ছাত্রদল নেতাদের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২২. মার্চ. ২০২৫ | শনিবার

Manual2 Ad Code

ছাত্রদলকে স্যোসাল মিডিয়ায় এক্টিভিটি বাড়াতে হবে : সিদ্দিকুর রহমান পাপলু

জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলকে আগের চেয়ে আরো বেশি সক্রিয় থাকতে হবে।
নানা সংবাদে ভরপুর থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। কোনটি সত্য কোনটি মিথ্যা সেটি বুঝা কঠিন।
তিনি বলেন, পলাতক স্বৈরশাসকের নেতাকর্মীরা নানা গুজব রটাচ্ছে প্রতিনিয়ত।যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদেরকে মেধা দিয়ে প্রতিহত করতে হবে।
এক্ষেত্রে ছাত্রদলের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।
গুজবকারীদের বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে ছাত্রদল নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক্টিভিটিস বাড়ানোর আহবান জানান বিএনপি নেতা পাপলু।

শনিবার (২২ মার্চ) সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জের একটি অভিজাত হলে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল এবং ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

Manual8 Ad Code

ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক সৃজন পালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, জুনেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক শামসুদ্দোহা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রাজন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, জেলা যুবদলের সহ সংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক জবরুল হোসেন ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, পৌর  ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কামিল আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইছামতী ড্রিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মস্তোফা আহমদ, বারহাল কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আশরাফুল হক ফুয়াদ, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সভাপতি আমিনুর রহমান মিনহাজ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তারেক, গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির মাসুদ,  শাহবাগ স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি আনাসুর রহমান রনি, মালিক নাহার মেমোরিয়াল একাডেমী স্কুল এন্ড কলেজের সভাপতি জাহরুল্লাহ আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর আহমদ, গোলাম মোস্তফা চৌধুরী একাডেমীর সভাপতি মোঃ জুনেদ আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930