- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত: ২১. মার্চ. ২০২৫ | শুক্রবার
মুহাম্মদ (সাঃ) এর আদর্শ অনুসরণ না করে, পার্থিব জীবন ও পরকালের মুক্তি কখনো সম্ভব নয় : ডা. অচিনপুরী
নিউজ ডেস্কঃ
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, আমরা কীভাবে আমাদের জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারি, সে বিষয়ে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। তা হতে পারে চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিংবা পৃথিবীর সকল কর্মক্ষেত্রে। আমাদের প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হওয়া একান্ত প্রয়োজন। পবিত্র এই রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়।
রমজানের শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের নিজেদের উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই রমজান মাসে আমি নিজেকে সর্বোত্তম মুসলমান হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আমি সর্বোত্তম চিকিৎসক হতে পারি এবং আমার অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে মানবতার সেবা করতে পারি। তিনি বলেন, মানুষ যদি আল্লাহর বিধান মেনে না চলে এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ অনুসরণ না করে, তবে এই পার্থিব জীবন ও পরকালের মুক্তি কখনো সম্ভব নয়। তাই আমাদের অবশ্যই ইসলামের পথে অবিচল থাকতে হবে এবং ইসলামের আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন, আমি সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিট এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করি।
এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়, কারণ মানবিক কাজ যত বৃদ্ধি পাবে, সমাজের উন্নয়নও তত দ্রুত হবে।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪টায় আম্বরখানাস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল রুমে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদ জাহান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, রোটারিয়ান ফখরুল ইসলাম, রোটারিয়ান কয়েস আহমদ।
উপস্থিত ছিলেন, সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের আইন বিষয়ক সম্পাদক তারেক জাহান চৌধুরী, সহ সভাপতি বিষ্ণু রবি দাস, সহ সভাপতি কামরুজ্জামান, অফিস সম্পাদক মো. সাব্বির হোসেন, সাইদুল, রিপন, হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, মার্জান, জিহান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুয়েব, সুফিয়ান, লোকমান, মাহিদ, নাহিদ, রায়হান, ফরহাদ, মিনহাজ, তাওহিদ, তোহা প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর