শিরোনামঃ-

» ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. মার্চ. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর গনহত্যা ও ভারতের মুসলিম নিপীড়নের প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমআ বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন মহানগর জমিয়তের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ চৌধুরী সাবেক সভাপতি মাওলানা আবু খায়ের, সাবেক সিনিয়র সহ সভাপতি হাফিজ জাহিদ আহমদ, বর্তমান সভাপতি হাফিজ জামিল আহমদ সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক শাকির আলম অর্থ সম্পাদক মীর আইনুল হক, দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন, সমাজসেবা সম্পাদক নুরুদ্দীন রফিকী, আব্দুল্লাহ আল মামুন, আদনান উদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31