শিরোনামঃ-

» গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের ইফতার

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বৃদ্ধি পাবে : ড. এনামুল হক চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোঃ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫টি বছর গণতন্ত্রকে হত্যা করেছে। তারা কখনো বিনাভোটে, কখনো মধ্যরাতে আবার শেষ পর্যন্ত ডামি ভোটে সরকার গঠনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি সকল রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। বিএনপি রাষ্ট্র সংস্কারের ৩১ দফার একটি রূপরেখা প্রণয়ন করেছে। এর মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরে প্রকৃত সংস্কার সম্ভব। কিন্তু সংস্কারের নামে জাতীয় নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বৃদ্ধি পাবে।

তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

মাহফিলে ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Manual8 Ad Code

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এম ছায়াদ আহমদের সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মো. মাহমুদুল হাসান বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু ও সাধারণ সম্পাদক মুহিব হোসেন, সাবেক সভাপতি আনোয়ার মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজান আহমদ, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কয়েস আহমদ, জেলা কৃষক দলের সদস্য রেকন আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম শায়েখ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি ফখরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আপ্তাব হোসেন, ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এনাম আহমদ, ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা জাবের আহমদ, কামরুল ইসলাম ও আমিন আহমদ প্রমূখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930