- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৫ | মঙ্গলবার
আমাদের জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে
নিউজ ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমাদের জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে। যে রাজনীতি হবে মানুষের জন্য। জনগণকে ঘিরে রাজনীতি কার্যক্রম পরিচালনা করতে হবে।
রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সবার উচিত গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি বেশি মতামত ব্যক্ত করা। আজকে দ্রব্যমূল্য নিয়ে দেশের অধিকাংশ মানুষ কষ্ট যন্ত্রণায় রয়েছে। শুধু সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার বা এসব নিয়ে আলোচনা হলেই চলবে না।
তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমানে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে বেশি কষ্টে আছে। আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু আমরা গণতন্ত্র ও একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে সবাই ঐকমত্য। যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। আমরা চাই অন্তর্বতীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।
তিনি মঙ্গলবার (১৮ মার্চ) টুকেরবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে জালালাবাদ থানা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
থানা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শহীদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কমর উদ্দীন, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, প্রফেসর আব্দুস শহীদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, এমরান আহমেদ পাখী মিয়া, ইসলাম উদ্দীন, মইনুল হক, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ৩৭নং ওয়ার্ডে বিএনপি আহবায়ক চাঁন মিয়া বাচ্চু, ৩৯নং ওয়ার্ডে বিএনপির আহবায়ক আলী আহমদ ও সদস্য সচিব এনামুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, বিএনপি নেতা আব্দুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য রিয়াজ আহমেদ সুমন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৩ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর