- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» বিপুল জনসর্মথনপুষ্ঠ বর্তমান সরকারের আমলে শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম দেখতে চায় দেশবাসী : জননেতা মকসুদ হোসেন
প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন, দুনিয়া কাঁপানো ৫ আগস্টের গণঅভ্যুত্থানে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে দুর্নীতি, নৈরাজ্য সন্ত্রাস দমনে বিদ্যমান আইনগুলো কার্যকর করা। এই প্রশ্নে কোন আপোষ দেশবাসী মেনে নেবে না।
দেশের সকল সিটি কর্পোরেশনগুলোতে নাগরিক সেবা চমরভাবে ভূলুন্ঠিত হচ্ছে, পাশাপাশি বড় বড় শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মানের লক্ষে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নেই। গণতন্ত্র মজবুত ও আমলাতন্ত্র ঠেকাতে বিপুল জনসমর্থনপুষ্ঠ বর্তমান সরকারের আমলে শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম দেখতে চায় দেশবাসী ।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই যতেষ্ট’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর বারুতখানাস্থ একট সেন্টারের সম্মেলনকক্ষে এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভায় অন্যান্য বক্তারা রাষ্ট্র সংস্কার, স্থানীয় সরকার ও ছাত্র সংসদ নির্বাচন সবার আগে দেয়ার জোর দাবি জানান। পাশাপাশি জনদুর্ভোগ নিরসনে ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা ফিরিয়ে দেওয়া ও উগ্রবাদীদের কঠোরহস্তে দমন করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফোরামের উপদেষ্টা ও চট্রগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য, সিলেট সদর জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার্যম্যান সংগ্রামী নেতা জালাল আহমদ, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশিদ অ্যাডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য ও ব্যবসায়ী নেতা আব্দুল গফুর, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য গোলাপগঞ্জ ৪নং লক্ষীপাশা ইউপি মেম্বার এনামুল হক আবুল, আব্দুল মতোয়ালী ফলিক, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, আফসারুজ্জামান আফসার, সমাজসেবী ওসমান আলী, রফিকুল ইসলাম শিতাব, দৈনিক নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফিক, সিলনিউজ বিডির বার্তা সম্পাদক নাজমুল হক পাবেল, তাহিরপুর নাগরিক পরিষদের উপদেষ্টা এস আই ইমদাদ হোসেন, যশোর জেলা সমন্বয়ক দন্তচিকিৎসক হারুনুর রশিদ, ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমীদ, ইটালি প্রবাসী কমিউনিটি নেতা কয়েস ইকবাল, শ্রমিক নেতা মিজান গাজী, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নিয়াজ কুদ্দুস খান, যুবনেতা রাহেল বখত, কাওছার বখত রাসেল, শিক্ষানবিশ আইনজীবী তামিমুর রহমান, আরিয়ান খান, মিজানুর রহমান, তাজউদ্দিন আহমদ, সিলেট মহানগর হকার্স সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমদ, শাহজাহান আহমদ, পিয়ার হোসেন, জানে আলম প্রমুখ।
সভা শেষে উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষে এবং কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্যের রোগমুক্তি ও কয়েস ইকবালের মাতার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কানাইঘাট চতুল ইউপি’র সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর