শিরোনামঃ-

» জাতীয় নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্থ হবে : মিজান চৌধুরী

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৫ | সোমবার


Manual7 Ad Code

ছাতক দোলারবাজার ৫নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের ইফতার

নিউজ ডেস্কঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র করছে। ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। শিশু ধর্ষণ, চুরি-ছিনতাই সহ নানা অপকর্ম বৃদ্ধি পাচ্ছে।

Manual2 Ad Code

একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্থ হবে। এর ফলাফল জাতির জন্য মঙ্গলজনক হবেনা।

Manual8 Ad Code

তিনি সোমবার (১৭ মার্চ) ছাতক উপজেলার দোলারাবাজার ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপি নেতা মো. গৌছ মিয়ার সভাপতিত্বে, ছাতক উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান রুহেল ও দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলীর যৌথ পরিচালনায় এবং যুবদল নেতা সুরমান আহমদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন।

এছাড়া মাহফিলে দোলারবাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30