শিরোনামঃ-

» সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২৫ | রবিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেল সোয়া ৫টায় সিলেট নগরের বারুতখানাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

Manual4 Ad Code

হাফিজ সাদিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মাওলানা খায়রুল হোসেন।

Manual1 Ad Code

সারেগ’র সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইনের পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও সারেগ’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনতাছির আলী, খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সভাপতি ও সারেগ কার্যকরি কমিটির সদস্য নেহাল আহমদ, সারেগ’র সহ-সাধারণ সম্পাদক শাহ্ আশিকুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সারেগ’র অর্থ সম্পাদক তাজুল ইসলাম হাসান, কার্যকরি কমিটির সদস্য মাওলানা খলিলুর রহমান, খলিলুর রহমান মাসুম, তোফায়েল আহমদ লিমন, মোহাম্মদ আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার শাহাজাহান কবির ডালিম, কার্যকরি কমিটির সাবেক সদস্য কাউছার জাহান কয়ছর, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালক মো. আব্দুল কাদির, আব্দুর রহমান রিপন, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল হারুন, অর্থ সম্পাদক জহির হোসেন (তুহিন) সাবেক পরিচারক অজয় কুমার ধর, সারেগ’র সদস্য ডা. মোহাম্মদ আব্দুস সালাম, মো. কবির আহমদ প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30