শিরোনামঃ-
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল
প্রকাশিত: ১২. মার্চ. ২০২৫ | বুধবার
আইনজীবিদের আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে : এডভোকেট জুবায়ের
নিউজ ডেস্ক
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। ইসলামের সকল বিধান শুধু মুসলমান নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর।

মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠার কথা বলে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের কাজ করার শপথ নিতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
তিনি বলেন, দীর্ঘ ১৫টি বছর জাতির ঘাড়ে একটি দস্যু সরকার চেপে বসেছিল। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে গণহত্যা চালানোর নির্দেশ দেয়া হয়েছে। সেই সংস্থাটিই বলেছে ১৪০০ মানুষ নিহত হয়েছে।
ফ্যাসিস্ট সরকার জাতিকে ৩টি হাস্যকর নির্বাচন উপহার দিয়েছে, একটা হচ্ছে ভোটারবিহীন, একটা মধ্যরাতের আর আরেকটা ডামি ভোটের। তারা উন্নয়নের নামে লুটপাট করে জাতির সাথে প্রতারণা করেছে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে আইনজীবীগণকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি বুধবার (১২ মার্চ) সিলেট জেলা বারের ২নং হলে অনুষ্ঠিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
কাউন্সিলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি আব্দুল জলিল।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, সহকারী সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম ও এডভোকেট সেলিম মু. আলী আজগর। মাহফিলের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট আব্দুল গাফফার। ইসলামী সংগীত পরিবেশন করেন এডভোকেট আব্দুল কাইয়ুম।
মাহফিলে উপস্থিত ছিলেন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট ওবায়দুর রহমান, এডভোকেট কয়ছর আহমদ, জেলা বারের যুগ্ম সম্পাদক -১ এডভোকেট ওহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট রব নেওয়াজ রানা, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ রাব্বি হাসান তারেক, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সলমান উদ্দিন, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মতিউর রহমান, সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট তানভীর আখতার খান, জেলা বারের আইনজীবী এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট আবুল কালাম, এডভোকেট মাশহুদ আহমদ মহসিন, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট ফেরদৌস আহমদ, এডভোকেট কাওসার আহমদ, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট আবু তালেব মিয়া, এডভোকেট কাজী আতিকুল ইসলাম, এডভোকেট রেদওয়ানুল ইসলাম, এডভোকেট মোমিনুজ্জামান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট ফুরাহিম হোসেন, এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এডভোকেট কাদির আহমদ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট খায়রুল আলম বকুল ও এডভোকেট সোয়েব আহমদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, রমযান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস তাই পবিত্র এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। এই শিক্ষা শুধু রমজান মাস নয়, বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালিন সফলতা ও পরকালিন মুক্তি নিশ্চিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪০ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর