শিরোনামঃ-

» বেগম সৈইফা খাতুনের দশম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ-রাজনীতিবিদ, দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউপি’র  প্রথম চেয়ারম্যান ও জয়কলস-উজানীগাঁও রশিদিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুন নূরের সহধর্মিণী বেগম সৈইফা খাতুনের দশম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

Manual2 Ad Code

এ উপলক্ষে রোববার (৯ মার্চ) বাদ আছর সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় মরহুমার কনিষ্ঠ পুত্র  সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আমার দেশ- এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমেদের বাসায় এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

এতে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা অংশ নেন।

এসময় মরহুমা ও পরিবারের সকল মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান।

Manual3 Ad Code

মাহফিলে অন্যানের মধ্যে  উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান, জাভেদ আহমদ চৌধুরী, দৈনিক ইত্তেফাক সিলেটের ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ তাজউদ্দিন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনসী ইকবাল, আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহইয়া মারুফ, সাংবাদিক রোটা. শাহজাহান সেলিম বুলবুল, জুনেদ আহমেদ চৌধুরী, ইফতেখার হোসেন চৌধুরী নাবিল, ক্বারী ঈসা তালুকদার, ফটো সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031