শিরোনামঃ-
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট মহানগর জামায়াতের ঠেলা-ভ্যান বিতরণ
প্রকাশিত: ০৭. মার্চ. ২০২৫ | শুক্রবার
দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠনে জামায়াত কাজ করছে : এডভোকেট জুবায়ের
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চায়।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চায়।
সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা চায়। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। আজকে ঠেলা-ভ্যান পৌঁছানোর মাধ্যমে কিছু ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তারা হালাল রুজির মাধ্যমে পরিবারের ভরণপোষন চালিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
তিনি বলেন, সমাজের হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। সামর্থবানদের উপর তাদের হক রয়েছে। যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ। গরীব সারা জীবন গরীব থাকবে এটা ইসলামের শিক্ষা নয়। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে।
এজন্য প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বনির্ভরতার সুযোগ দেয়া। আর স্বনির্ভরতার সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের ঠেলা-ভ্যান বিতরণ একটি মহৎ উদ্যোগ। আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র মানুষের হক তাদের কাছে ফিরিয়ে দিতে চাই।
তিনি শুক্রবার (৭ মার্চ) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমজীবি শ্রমিকদের মাঝে ঠেলা-ভ্যান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঠেলা-ভ্যান- বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ রাসেল প্রমূখ।
ঠেলা-ভ্যান বিতরণ শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর