- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» মুরারিচাঁদ কলেজে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহবানে পূর্ণদিবস কর্মবিরতি পালন
প্রকাশিত: ০২. মার্চ. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
২৫ ক্যাডারের ১২ কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহার ও আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সিলেটের মুরারিচাঁদ কলেজে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে।
রোববার (২ মার্চ) বিসিএস ২৫ ক্যাডারের মুরারিচাঁদ কলেজ ইউনিটের সদস্যদের এই পূর্ণদিবস কর্মবিরতি উপলক্ষে কলেজের ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এক ঘণ্টা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বরখাস্ত হওয়া বিভিন্ন ক্যাডারের ১২ জন কর্মকর্তার বরখাস্তের আদেশ দ্রুত প্রত্যাহার করে সসম্মানে তাদের পদে ফিরিয়ে আনার দাবী জানান। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এসোসিয়েশন মুরারিচাঁদ কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাগর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এসোসিয়েশন মুরারিচাঁদ কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর মো আবুল কালাম আজাদ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান প্রমুখ।
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের সভাপতিত্বে এসময় বক্তারা বলেন, ২৫ ক্যাডারের পক্ষ থেকে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও উপসচিব পুলে কোটা বাতিলের জন্য জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কমিশনের প্রতিবেদনে ক্ষমতাধর একটি গোষ্ঠীর ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা দেখা গেছে।
সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন হলে প্রশাসনিক ফ্যাসিজম আরও শক্তিশালী হবে।
আন্তক্যাডার দ্বন্দ্ব নিয়ে ফেসবুকে লেখার কারণে ২৫ ক্যাডারের ১২ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাঁদের মধ্যে দুজনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলেও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে।
তাদের সকলের বরখাস্তের আদেশ দ্রুত প্রত্যাহার করে সসম্মানে তাদের পদে ফিরিয়ে দিতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৩ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর