শিরোনামঃ-

» জগন্নাথপুরে দক্ষিণ চক তিলক শাহজালাল (রহ.) জামে মসজিদ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ০১. মার্চ. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ চক তিলক গ্রামে দক্ষিণ চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০১ মার্চ) দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদের যাত্রা শুরু হয়।  দক্ষিণ চক তিলক শাহজালাল রহ. জামে মসজিদ নির্মাণে অর্থায়ন করেন মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবার।

Manual8 Ad Code

উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বয়ান পেশ করেন ও দোয়া পরিচালনা করেন, চরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু আইয়ুব আনসারী।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আশেপাশে দুই কিলোমিটার মধ্যে মসজিদ নাই।

Manual7 Ad Code

দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তদবির করেও মসজিদ নির্মাণের প্রয়োজন অর্থ সংগ্রহ হয়নি। আল্লাহর মেহেরবানীতে মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবার এ মহতী কাজে এগিয়ে আসায় অবশেষে এলাকায় মসজিদ নির্মাণ সম্ভব হয়েছে।

বক্তারা মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবারের মতো অন্যদেরও সমাজ কল্যাণমূলক ও মহতী কাজে এগিয়ে আসার আহবান জানান।

উদ্বোধনকালে মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ফজলুল হক কবিরী মেম্বার, মো. ফারুক কবিরী, শাকিল আহমদ, চক তিলক শাহজালাল রহ. জামে মসজিদের মতুয়াল্লি নজরুল ইসলাম, ক্যাশিয়ার আমির উদ্দিনসহ এলাকাবাসী।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31