- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট উইমেন্স নার্সিং কলেজের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত: ০১. মার্চ. ২০২৫ | শনিবার
নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, হৃদয়ের মানবিক আহ্বান : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
সিলেট উইমেন্স নার্সিং কলেজের স্পন্সর কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নার্সিং শুধুমাত্র নিছক একটি পেশা নয়, এটি হৃদয়ের আহ্বান। কারণ চিকিৎসা নিতে আসা একজন রোগীর সবচেয়ে কাছে থাকেন সেবিকাগণ। তাই তাদেরকে মানবিক হৃদয়ের অধিকারী হতে হবে। একজন প্রশিক্ষিত নার্স হওয়ার পাশাপাশি এই পেশার সাথে জড়িতদের আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি শনিবার (১ মার্চ) সিলেট উইমেন্স নার্সিং কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কলেজের অধ্যক্ষ ফয়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে, বি.এসসি ইন নার্সিং ৪র্থ বর্ষের ছাত্র মেহেদি হাসান ইমন এবং ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ২য় বর্ষের ছাত্রী ফৌজিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. ওয়েস আহমেদ চৌধুরী, কলেজের পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এম আজির উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খান ও আবুল মহসিন চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নার্সিং পেশার ভূমিকা ও গুরুত্ব উল্লেখপূর্বক সিলেট উইমেন্স নার্সিং কলেজের অত্যাধুনিক নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ১২ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের অগ্রগতির ব্যাপারে শিক্ষার্থীদের অবগত করা হয়।
আগামী বছর থেকে নিজস্ব ক্যাম্পাসে কলেজের কার্যক্রম চালুর ব্যাপারে আশা ব্যক্ত করা হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হন।
অনুষ্ঠানে সিলেট উইমেন্স নার্সিং কলেজের সপ্তাহব্যাপী অনুষ্ঠিত স্পোর্টস এন্ড কালচারাল উইকে অনুষ্ঠিত মোট ১৮টি ইভেন্টের চ্যাম্পিয়ন রানার্স-আপ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
শেষ পর্যায়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯০ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর