শিরোনামঃ-

» রমজানের পবিত্রতা রক্ষায় সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের মানববন্ধন

প্রকাশিত: ২৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
রমজানের পবিত্রতা রক্ষা করা, দিনের বেলায় হোটেল রেস্তুরা বন্ধ, অশ্লিলতা বেহায়াপনা, সিনেমা হল বন্ধ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম’আ কোর্ট পয়েন্টের সামনে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ, খেলাফতে রব্বানী বাংলাদেশ ও মুসলিম ঐক্য পরিষদের যৌথ উদ্যেগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আসলাম রহমানীর সভাপতিত্বে ও মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, মাওলানা ফরিদ আহমদ, শাহজাহান মিয়া, সৈয়দ সাজন, নেছার আলী, আব্দুল্লাহ আল আমিন, হাফিজ মাছুম আহমদ, আলমগীর আহমদ, মো. রফিকুল ইসলাম, মিরাজ আহমদ, সাঈদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও ইবাদতের মাস। এই মাসে অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা অপরিহার্য।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখি, নামাজ পড়ি ও অন্যান্য ইবাদত করি। কিন্তু এই পবিত্র মাসেও কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়, যা রমজানের পবিত্রতাকে নষ্ট করে। এগুলো বন্ধ করতে হবে।

রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। অসাধু ব্যবসায়ীরা এই পবিত্র মাসেও মুনাফার লোভে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সরকারের প্রতি জরুরি ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ, খেলাফতে রব্বানী বাংলাদেশ ও মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকলেই রমজানের পবিত্রতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930