শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ২৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআনের নাজিলের মাস রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস। ৯০ ভাগ মুসলমানের দেশে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সরকার ও জনগণকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআনের নাজিলের মাস রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস। ৯০ ভাগ মুসলমানের দেশে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সরকার ও জনগণকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
অশ্লীলতা বেহায়াপনা এবং দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখতে হবে। রমজান আসার আগেই বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, সোয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা।
এতে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারকে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় করতে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে। খুন-খারাবি, চুরি-ছিনতাই বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।
তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমআ নগরীতে জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শহিদুল ইসলাম সাজু আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, শাহেদ আলী ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, রমজান মাসে নির্বিঘ্নে সিয়াম পালনে নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। রমজানের পবিত্রতার রক্ষায় রেডিও, টেলিভিশন এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অশ্লীল বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে হবে। চুরি-ছিনতাই ও খুন-খারাবি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করতে হবে।
পতিত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দ্রুততম সময়ের মধ্যে মুক্তি দিতে হবে। সর্বোপরি রমজানের পবিত্রতা রক্ষায় সিলেটবাসীকে স্বোচ্ছার হতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৭ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


