- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: ২৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার
ভারতের আগ্রাসন রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : খেলাফত মজলিস
নিউজ ডেস্কঃ
আইন সৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও মাহে রমজানের পবিত্রতা রক্ষা দাবিতে এবং সুরমা-কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মানে ভারতীয় বিএসএফ কর্তৃক বাধা দানের প্রতিবাদে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি রোধে নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহবান জানান।
ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন রমজান মাসে মুনাফা কম করে রোজাদারদের কষ্ট লাঘবে সহযোগিতা করেন। ভারতীয় আগ্রাসন বন্ধে সরকারকে আরোও কঠোর হওয়ার আহবান জানান।
মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগরী সহসভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, কে এম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাও. মনজুরে মাওলা, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওঃ জাকারিয়া আল হাসান, শ্রম বিষয়ক সম্পাদক মো. সেলিম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল, সহকারী বায়তুলমাল সম্পাদক মাস্টার মো. ফারুক মিয়া, সহকারী অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


