- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকে চুরি মামলার আসামি সহ দুইজন গ্রেফতার
- ঢাকার মঞ্চে নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’
- সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানাতে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতিসভা
- সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি
» নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে : বাম গণতান্ত্রিক জোট
প্রকাশিত: ২৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের দাম কমানো ও দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য পিনাক রঞ্জন দাস এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’ নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমন,বাসদ (মার্কসবাদী জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সরফরাজ আহমেদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা,বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ, নির্যাতন, খুন, রাহাজানী, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মব সন্ত্রাস জণগণের জানমালের নিরাপত্তাকে দূর্বিসহ করে তুলেছে। এক্ষেত্রে সরকার চরম দায়িত্বহীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।
বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।
একইসাথে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু এক্ষেত্রে সরকারের কর্মকাণ্ড ও অগ্রগতি খুবই হতাশাজনক।
উপরোক্ত বিষয়গুলোকে প্রয়োজনীয় অগ্রাধিকার না দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করা ও সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের নানা ধরনের অপতৎপরতা চলছে- যা সরকারের আপাত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে, যা কোন মতেই কাম্য নয়।
নেতৃবৃন্দ,অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন, জীবিকা ও জানমালের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও মব সন্ত্রাস বন্ধে দৃশ্যমান ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানান হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার
সর্বশেষ খবর
- বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : খন্দকার মুক্তাদির
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন
- শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- নিয়ম মেনেই সিলেট রেলওয়ে পার্কিংয়ের ইজারা নেওয়া হয়েছে, অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর